,

সড়ক দুর্ঘটনায় ‘গন গার্ল’ খ্যাত হলিউড অভিনেত্রী লিসার মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : থেমে গেল ১১ দিনের জীবনযুদ্ধ। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম লিসা বেনস (৬৫) আর নেই। গত ৪ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ‘গন গার্ল’ খ্যাত হলিউডের এই প্রবীণ অভিনেত্রী। টানা ১১ দিন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে সোমবার (১৪ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিসা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর এক পারিবারিক বন্ধু। তিনি জানান, তার মতো সহৃদয় ও বড় মাপের মানুষ সত্যিই বিরল। আমাদের সকলের মন ভেঙে গেছে। লিসার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কাজের জন্য পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়ে গেছেন তিনি। আমরা তার জীবনের অংশ হতে পেরে ধন্য।

নিউইয়র্ক শহরের রাস্তায় পায়ে হেটে গন্তব্যে যাচ্ছিলেন লিসা গত ৪ জুন। হুট করে একটি স্কুটার অভিনেত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।
‘গন গার্ল’ ছাড়াও হলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন লিসা বেনস। টম ক্রুজের সঙ্গে ‘ককটেল’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও ‘ন্যাশভিলে’, ‘ম্যাডাম সেক্রেটারি’সহ একাধিক গুরুত্বপূর্ণ ছবিতে লিসা বেনস নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য