,

সিংড়ায় গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আহম্মেদ আলীর স্ত্রীকে (৩০) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বাহাদুরপুর গ্রামের মৃত এছাহক মৃধার ছেলে বুলবুল আলী উরফে বুদ্দু (৪০) তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুলবুল আলী উরফে বুদ্দু (৪০) নারায়ণপুর গ্রামের গৃহবধূর শোয়ার ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে ব্যবহৃত মোবাইল ফোন রেখে পালিয়ে যায়। ৫নং চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, দোষী সাব্যস্ত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম. এম. সামিরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য