বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা দুজনই মোটরসাইকেলের আরোহী। এ ঘটনায় আরেক আরোহী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকালে মাদারীপুরের আড়িয়াল খাঁ সেতুসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিতহরা হলেন-মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২২) ও মোটরসাইকেল চালক শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার উত্তর চরকুমারিয়া এলাকার দিদারুল হাওলাদের ছেলে ইসমাইল হোসেন (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীয়তপুর থেকে একটি কাভার্ডভ্যান দ্রুত গতিতে মাদারীপুরের দিকে আসছিল। তার পেছনে আরেকটি মোটরসাইকেলও দ্রুতগতিতে চলছিল। কাভার্ডভ্যানটি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা লাগে কাভার্ডভ্যানটির পেছনে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মারা যান। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানটি জব্দ করলেও পালিয়ে যান চালক।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মিয়া জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা