,

সৌদিতে ২৪ ঘণ্টায় হজ করতে আবেদন সাড়ে ৪ লাখ

news-image

অনলাইন ডেস্ক : রেজিস্ট্রেশন শুরুর প্রথমদিনেই হজ করতে ২৪ ঘণ্টায় সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছে। মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, প্রথমদিন যারা আবেদন করেছেন তাদের মধ্যে ৬০ ভাগ পুরুষ এবং ৪০ ভাগ নারী। হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কোনো অগ্রাধিকার সুবিধা দেয়া হবে না। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।

সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।
এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, করোনার কারণে এবার অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের