,

শর্ত সাপেক্ষে অটোপাস পাচ্ছেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা

news-image

অনলাইন ডেস্ক : শর্ত সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করা হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজের শিক্ষার্থীরা ৩ বছর আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হলেও করোনাভাইরাসের কারণে পরীক্ষা না হওয়ায় দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারেনি। এই অবস্থায় শর্তসাপেক্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই শিক্ষার্থীদের অনার্স শেষ করার আগে প্রথম বর্ষের বিষয়গুলোর পরীক্ষায় পাস করতে হবে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, করোনার কারণে অনার্স পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেজন্য শর্তসাপেক্ষে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দিলেও তাদেরকে প্রথম বর্ষের বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। তখন অটোপাস পাওয়া শিক্ষার্থীদের সেসব পরীক্ষায় পাস করতে হবে।
তিনি আরো বলেন, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিকল্প পদ্ধতি হিসেবে, একটি মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রমোশন দেওয়া হবে। আরেকটি হলো- অনলাইনে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য