,

হানিফ ফ্লাইওভারে হেনস্তাকারী ‘রক কিং গ্রুপের ৫ জন গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শনির আখরা থেকে কিশোর গ্যাং রক কিং গ্রুপের ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় গত সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ইমন আহম্মেদ শুভ, সুমন মিয়া, আজাহারুল ইসলাম ওরফে দোলন, অন্তর হোসেন মোল্লা ও নাজমুল হাসান ওরফে সৈকত। এ সময় তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সুইচ গিয়ার, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন ও ৫টি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস মঙ্গলবার জানান, গত ১৬ মে সন্ধ্যায় রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর জয় কালী মন্দিরের কাছে একটি প্রাইভেটকারের গতিরোধ করে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা গাড়ির চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে শারীরিকভাবে আক্রমণের জন্য উদ্ধত্য হয় এবং গাড়িতে আঘাত করে। এ সময় ওই গাড়িতে একজন ভদ্রলোক তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। ওই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে।
গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই কিশোররা রক কিং কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের