,

বাজেটে গরিবের জন্য বরাদ্দ কত সরকার বলছে না: রুমিন ফারহানা

news-image

অনলাইন ডেস্ক : চলতি অর্থবছরে গরিবের জন্য কোনো বাজেট রাখা হয়নি অভিযোগ করে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, চলতি বাজেটে গরিবের জন্য বরাদ্দ কত রাখা হয়েছে তা সরকার বলছেন না।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, প্রান্তিক মানুষের জন্য মোট বাজেটের যে ০.২২ শতাংশ রাখা হয়েছে লুটপাটের কারণে তাও পাচ্ছে না।

বাজেট বক্তৃতায় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের গবেষণা উল্লেখ করে বলেন, গত অর্থবছরে করোনায় দেশে এক কোটি মানুষ নতুন করে গরিব হয়েছে। তাদের বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি এবারের বাজেটে।
সরকার তার নিজ দলের এমপি মন্ত্রীর কল্যাণের জন্য বাজেট প্রণয়ন করেছে অভিযোগ করে তিনি বলেন, সাধারণ মানুষের কথা নেই বাজেটে।
রুমিন ফারহানা বলেন, স্বাস্থ্যখাতে যে বরাদ্দ ছিল গতবার তার অর্ধেক অর্থও খরচ করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভারত আমাদের তিন কোটি টিকা দিবে অথচ ভারত বলে দিয়েছে নতুন করে তারা করোনার ভ্যাকসিন দিবে না। যদিও করোনার অর্থ সরকার আগেই পরিশোধ করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের