,

ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে পরীমণিকে

news-image

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমণিকে রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ডাকা হয়। পরিমণি নিজেই সমকালকে এ তথ্য জানিয়েছেন।

গোয়েন্দা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, মামলার বাদী হিসেবে পরীমণিকে আমরা ডেকেছি। তিনি সুবিধাজনক সময়ে আসবেন। তার বক্তব্য শুনবে পুলিশ।

মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে সেসব বিষয় নিয়েও পরীমণির সঙ্গে কথা বলা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই উচ্চপদস্থ কর্মকর্তা।

এর আগে পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমণি। পোস্টে তিনি বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমনা করেন। সমকাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য