,

সুশান্তের মৃত্যুবার্ষিকীতে যা লিখলেন রিয়া

news-image

অনলাইন ডেস্ক : গত বছরের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল সিনেমা জগত থেকে রাজনৈতিক মহল। প্রেমিকের মৃত্যুতে রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় তুলেছিলেন অভিনেতার বহু অনুরাগী। দীর্ঘ তদন্তের পর মাদককাণ্ডে রিয়া জেলও খেটেছেন। সুশান্ত মৃত্যু নিয়ে মানুষের মনে এখনও প্রশ্নের শেষ নেই, যদিও তদন্ত এখনও সিবিআই হেফাজতে। এরই মাঝে সুশান্তের মৃত্যুবার্ষিকীতে প্রাক্তনকে খোলা চিঠি লিখলেন রিয়া চক্রবর্তী।

সুশান্তের সঙ্গে হাসিখুশি একটি ছবি পোস্ট করে রিয়া লিখেছেন, “আমি এক মুহূর্তও বিশ্বাস করি না যে তুমি এখানে নেই। সকলে বলে সময় সবকিছু নিরাময় করে, তবে তুমিই আমার সময়, আমার সবকিছু। আমার মনে হয় মেঘের ওপার থেকে তুমি তোমার প্রিয় টেলিস্কোপ দিয়ে আমার ওপর নজর রাখছো। আমাকে সব বিপদের থেকে আগলে রাখছো। আমি এখনও তোমার ফিরে আসার অপেক্ষায় থাকি, তোমাকে সর্বত্র খুঁজে বেড়াই।”

এখানেই শেষ নয়, রিয়া লিখছেন, “প্রতিদিন যখনই আমি ভেঙে পড়ি, তখনই যেন আমায় বলো, তুমি পারবে বেবু…। আর এই কথাটাই ঘুরে দাঁড়াতে শেখায়। আমি প্রতিদিনই আবেগের ব্যথা পার হয়ে এগিয়ে যাচ্ছি। এগুলো লিখতে আমার হৃদয় ব্যথা করে, অনুভব করতে কষ্ট হয়। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমার জীবনের অর্থ তুমি তোমার সঙ্গে নিয়ে গেছো। তুমি ছাড়া আমি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছি।”
সবশেষে সুশান্তের উদ্দেশ্যে রিয়ার বার্তা, “কথা দিচ্ছি, তোমায় রোজ মালপোয়া খাওয়াব। পৃথিবীর সব কোয়ান্টাম ফিজিক্সের বই পড়াব, তুমি শুধু ফিরে এসো।.

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য