,

পাকিস্তানে ফ্রি বার্গার না দেওয়ায় পুলিশের লঙ্কাকাণ্ড,

news-image

অনলাইন ডেস্ক : একটি বার্গার চেইন শপে বিনামূল্যে বার্গার দিতে রাজি না হওয়ায় ১৯ জন কর্মীকে সাত ঘণ্টা আটকে রেখেছিল একদল পুলিশ। পাকিস্তানের লাহোর শহরের জনি অ্যান্ড জোগনুতে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। পরবর্তীতে অভিযুক্ত ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানায় দেশটির পুলিশ বাহিনী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় ওই চেইন শপে স্থানীয় সময় শনিবার রাতে একদল পুলিশ সেখানকার কর্মীদের কাছে ফ্রিতে বার্গান চান। কিন্তু কর্মীরা তাতে রাজি না হওয়ায় প্রায় সাত ঘণ্টা তাদের আটকে রাখা হয়। এ সময় দোকানটিতে অনেক গ্রাহকই খাবারের আশায় বসে ছিলেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফাস্ট ফুড চেইনশপটি জানিয়েছে, আমাদের রেস্টুরেন্টে কর্মীদের সঙ্গে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। তবে আমরা নিশ্চিত করতে চাই যে এই ধরনের ঘটনা এবারই শেষ।

এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় প্রাদেশিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমান গনি টুইটারে জানায়, কেউ আইন হাতে তুলে নেয়ার সুযোগ পাবে না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য