,

উত্তেজনার মাঝেই এরদোগান-ম্যাক্রোঁর রুদ্ধদ্বার বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : উত্তেজনার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বৈঠক করেছেন। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামিটে অংশ নেওয়ার এক ফাঁকে এই দুই প্রতিদ্বন্দ্বী নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন।

জানা যায়, এরদোগান এবং ম্যাক্রোঁ দীর্ঘ ৫২ মিনিট বৈঠক করেন। সাক্ষাতে দুই নেতা উভয় দেশের সাধারণ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বেশ কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। ম্যাক্রোঁ ইসলাম নিয়ে তার স্পষ্ট অবস্থান পরিষ্কার করেন। তবে ইসলাম প্রসঙ্গে ম্যাক্রোঁ ঠিক কি বলেছেন খবরে সেটা বলা হয়নি।
সোমবার বৈঠকে দুই নেতা লিবিয়া এবং সিরিয়ার বিষয় নিয়ে একত্রে কাজ করারও ঐক্যমতে পৌঁছান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তুরস্ক এবং ফ্রান্সের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আঙ্কারা পূর্ব ভূমধ্যসাগর, সিরিয়া এবং লিবিয়ায় তাদের অবস্থান নিয়ে ফ্রান্সের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়। তবে ন্যাটো জোটভুক্ত এই দুই দেশ গত ফেব্রুয়ারিতে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য