,

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে কাঁচ ভেঙে প্রাণ গেল শিক্ষার্থীর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগে দুই বাসের রেষারেষিতে জানালার কাঁচ ভেঙে মেহেদী হাসান রানা (২৫) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী ঢাকার একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, মেহেদী তুরাগ পরিবহনের একটি বাসে রামপুরায় বাসায় ফিরছিলেন। বাসটি মালিবাগে পৌঁছলে আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে ওই বাসের রেষারেষি শুরু হয়। এক পর্যায়ে তুরাগ পরিবহনের বাসের জানালা ভেঙে সিটে বসা মেহেদীর মাথা ও গলায় আঘাত লাগে। এরপরও বাস দুটি রেষারেষি করছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরই তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম জানান, দুটি বাসের রেষারেষির সময় এক দিক থেকে আকাশ পরিবহনের বাসটি তুরাগ পরিবহনের বাসে ধাক্কা দেয়। ওই সময় মেহেদী তুরাগ বাসের জানালার পাশেই বসে ছিলেন। এতে ভাঙা কাঁচে মাথা ও গলায় আঘাত পান মেহেদী হাসান।

তিনি জানান, ঘটনার পর বাস দুটিকে জব্দ করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছে। গাড়ির কাগজপত্র দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য