,

পরীমনির অভিযোগে নাসির দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা: জিএম কাদের

news-image

অনলাইন ডেস্ক : পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদ দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে জাতীয় পার্টি (জাপা)।

আজ সোমবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রথম আলোকে এ কথা বলেন।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ প্রেসিডিয়াম সদস্য। তিনি জাপা গঠনের সময় থেকেই যুক্ত ছিলেন বলে জানান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘নাসির উদ্দিন মাহমুদ পরপর তিনবার উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হন, যেখানে সবাই শিক্ষিত। সে কখনো এমন কিছু করেনি যে, তাঁর দুর্নাম করতে পারে। কখনো তাঁর নামে খারাপ কিছু শুনিনি। এ ঘটনাটি শুনে আমরা বিস্মিত, হতচকিত।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি। তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

দলীয় সূত্র জানায়, নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির গঠনের সময় থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন। মাঝখানে অনেক দিন দলে সক্রিয় ছিলেন না, ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। সর্বশেষ ২০২০ সালের জাতীয় পার্টির সম্মেলনে তাঁকে প্রেসিডিয়াম সদস্য করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য