,

বহুলোকের জন্মতারিখ আসল একটা, সার্টিফিকেটে আরেকটা : ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মতারিখ নিয়ে করা রিটের প্রসঙ্গ টেনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে একটা জিনিস খেয়াল করে দেখবেন— বহুলোকের কিন্তু জন্মতারিখ আসল একটা আর সার্টিফিকেটে আরেকটা। বিশেষ করে, আমাদের জেনারেশনের সময়ে তখন সঠিকভাবে বাবা-মা জন্মতারিখ মনে রাখতেন না। ডায়েরি-টায়েরি মেইনটেইন করতেন না। ফলে দুই রকম হতে পারে।’

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এটা (খালেদা জিয়ার জন্মতারিখ) কোনো ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার (বিশেষ) একটা তারিখে কেউ জন্ম নিতে পারবে না, এটার একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। তখন হিসাব করে আপনাকে সন্তানের জন্মদানের কথা চিন্তা করতে হবে। এ ছাড়া তো উপায় নেই।’
হাইকোর্টে খালেদা জিয়ার জন্মতারিখ সংক্রান্ত নথি তলবের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘যে বিষয়টি (খালেদা জিয়ার জন্ম তারিখ) নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—সেটা তো ভুয়া। এভারকেয়ারের যে রিপোর্টের কথা বলা হয়েছে, এ ধরনের কোনো রিপোর্ট এভারকেয়ার করেনি। যে তারিখটা বসিয়েছে তারা—এটা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে করেছে।’

তিনি বলেন, ‘দেশে তো রাজনীতি নেই। এখন উদ্দেশ্য তাদের একটাই- এ ধরনের (জন্মদিন) ইস্যুগুলো তুলে এনে জাতিকে বিভ্রান্ত এবং দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা। মূল সমস্যা থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আর কিছুই না। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এসব করছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের