,

নতুন জামা নেই, হতাশ রুক্মিণী!

news-image

বিনোদন ডেস্ক : ক’দিন বাদেই অর্থাৎ ২৭ জুন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিন। অতিমারির কারণে জন্মদিন উদ্‌যাপন করতে কোথাও যেতে পারবেন না। কেউ আসবেনও না তার কাছে। এদিকে পোশাকের আলমারি খুলে হতাশ রুক্মিণী। নানা ধরনের পোশাক সেখানে রয়েছে ঠিকই কিন্তু একটাও নতুন জামা নেই! নতুন জামা খুঁজে না পেয়ে তিনি আরও হতাশ!

সঙ্গে সঙ্গে টুইটার টেনে নিয়েছেন রুক্মিণী। উজার করে দিয়েছেন সমস্ত উদ্বেগ। ওয়ার্ড্রোবের সামনে বসে পোজ দিয়ে ছবি ভাগ করে নিয়েছেন। মন্তব্য জুড়ে মন খারাপ, ‘জন্মমাস। এ দিকে না আছে কিছু পরার। না আছে কোথাও যাওয়ার!’ তার পরেই আফসোস, ঘরে বসেই জন্মদিন কাটাতে হবে তাকে।

রুক্মিণীর মনখারাপে সমব্যথী তার অনুরাগীরাও। কেউ কান্নার ইমোজি দিয়েছেন। কেউ আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাকে। কারোর পরামর্শ, এখন সুস্থ থাকাটাই মূল কথা। তাই এ বছরেও চুপচাপ নিজের বাড়িতে থাকাই বুদ্ধিমানের কাজ। তার মধ্যেই মুম্বাইয়ের এক প্রযোজক আশিস এ শাহ রুক্মিণীকে সোজা নিজের বাড়িতে জন্মদিন উদ্‌যাপনের আমন্ত্রণ জানিয়েছেন। সবিনয়ে সেই নিমন্ত্রণ যদিও প্রত্যাখ্যান করেছেন অভিনেত্রী। তার যুক্তি, ‘জন্মদিনে কিছুতেই পনির আর মাছ খেয়ে থাকতে পারব না। দয়া করে এ বারের মতো আমায় ছেড়ে দিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য