,

এরিকসেনের হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরা

news-image

অনলাইন ডেস্ক : ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের হার্ট অ্যাটাক হয়েছিল স্পষ্ট করেছেন চিকিৎসকরা। রবিবার চিকিৎসকরা বলেন, কেন আচমকা তিনি মাঠে হৃদরোগে আক্রান্ত হলেন, সে বিষয়টি এখনো চিকিৎসকদের কাছে স্পষ্ট নয়।

গত শনিবার ইউরো কাপের গ্রুপ বি-র ম্যাচে খেলতে নেমেছিলেন এরিকসেন। ওইদিন ডেনমার্কের প্রথম ম্যাচ ছিল ফিনল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচের ৪৩ মিনিটের মাথায় আচমকাই মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এরিকসেন প্রায় চলেই গিয়েছিলেন। বিশেষ পদ্ধতিতে ফের তার হৃদযন্ত্র চালু করা হয়। সামান্য দেরি হলে তাকে বাঁচানো যেত না।
কেন হলো হার্ট অ্যাটাক?

চিকিৎসকদের কাছে এখনো স্পষ্ট নয়, কেন এরিকসেনের হৃদযন্ত্র বিকল হলো। কোনোরকম সংঘর্ষে জড়িয়েও এ ঘটনা ঘটেনি। আচমকাই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে বহু পরীক্ষা হয়েছে তার। কিন্তু এখনো কারণ বোঝা যায়নি।

এরিকসেন এখনো হাসপাতালে, তবে আগের চেয়ে সুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে এরিকসেনের বেশ কিছুদিন সময় লাগবে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা