রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীর নার্সরা পেলেন আড়াই কোটি টাকা প্রণোদনা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মাধ্যমে সম্মানিত করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের। হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের জন্য প্রণোদনা বাবদ প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার অর্থমন্ত্রণালয় থেকে এই অর্থ বরাদ্দ মঞ্জুর করা হয়।

করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত নার্সিং কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার আলোকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নার্সিং কর্মকর্তাদের তালিকা পাঠানো হয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে। হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের জন্য প্রণোদনা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর কাছেও ডিও লেটার পাঠান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের জন্য প্রণোদনা নিশ্চিত হয়। হাসপাতালের ৫৯৮ জন নার্সিং কর্মকর্তাদের সবার জন্য ২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৩৩০ টাকা মঞ্জুর করেছে অর্থ মন্ত্রণালয়।

এদিকে, হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তার জন্য প্রণোদনা নিশ্চিত করায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু