,

বকেয়া বেতনের দাবিতে চিনিকলের এমডির অফিস ঘেরাও

news-image

দিনাজপুর প্রতিনিধি : বকেয়া বেতনের দাবিতে দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের এমডি’র অফিস ঘেরাও করেছেন বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। সোমবার সকাল ১০টায় সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবিবের অফিস কক্ষ এক ঘণ্টা ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা।

মিল সূত্রে জানা যায়, গত ৬ মাসে শ্রমিক কর্মচারীদের বেতন ৮ কোটি ১০ লাখ ৩৫ হাজার, মজুরী কমিশন বকেয়া বিল ১৫ লাখ ২০ হাজার, পিএফ বাবদ দেনা ৯ কোটি ৯৮ লাখ ৮০ হাজার, গ্রাচ্যুইটি বিল ১১ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার, ভ্যাট ও আয়কর ৬৫ লাখ ৭৭ হাজার, জামানত বাবদ ১ কোটি ৫৪ লাখ, সরবরাহকারী বিল বকেয়া ৫ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকাসহ অন্যান্য দেনা সর্বমোট ৫৫ কোটি ৩৫ লাখ টাকার মত।

কয়েকজন শ্রমিক সাংবাদিকদের জানান, সেতাবগঞ্জ চিনিকলের আখ মাড়াই বন্ধ হয়েছে কিন্তু তাদের চাকরি থাকবে কি না, তাদের বেতন ভাতা পাবে কি না, এবিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করছেন না। সাধারণ শ্রমিক কর্মচারীরা এই দুঃশ্চিন্তায় চিনিকলের কর্মকর্তাদের নিকট ধর্না দিচ্ছেন।
সেতাবগঞ্জ চিনিকলের সিডিএ নেতা মো. তোফাজ্জাল হোসেন তোফা জানান, ৬ মাস থেকে বেতন ভাতা নেই, কি যে দুঃসহ জীবনযাপন করছি, তা বুঝাতে পারবো না। শুধু আমি নই, সকল শ্রমিক কর্মচারীরাই তাদের পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় জীবন যাপন করছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে বকেয়া পাওনা দাবি করছি।

এ ব্যাপারে চিনিকলের এমডি আহসান হাবিব সাংবাদিকদের জানান, সেতাবগঞ্জ চিনিকলে মোট দেনার পরিমান ৫৫ কোটি ৩৫ লাখ টাকা। সদর দপ্তরে টাকা বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। সদর দপ্তর থেকে টাকা এলেই সকল বকেয়া পরিশোধ করা হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের