,

বড়াইগ্রামে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান উজ্জ্বল (৩০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া থেকে আমবাহী একটি পিকআপ কয়েন বাজার এলাকায় পৌঁছায়। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মেহেদী হাসান নিহত হন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাক ফেলে তার চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য