,

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজে শিক্ষার্থীর মৃত্যু

news-image

পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো.মনির হাওলাদার (১৯) নামে এক কলেজে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত মো.মনির হাওলাদার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মো.আলমগীর হাওলাদারের ছেলে। সে কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মর্টারের কাজ করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত মনিরের চাচা রুবেল হাওলাদার জানান, কলেজ বন্ধ থাকায় প্রায় সময় রাজমিস্ত্রিদের সাথে সে কাজ করতো।
মহিপুর থানার ওসি কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য