রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদসহ ৬ জনকে আসামি করে সাভার থানায় মামলা

news-image

সোমবার (১৪ জুন) বেলা ১২টার দিকে পরীমনি বাদী হয়ে মামলাটি করেছেন বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম। নাসির উদ্দিন ও পরীমণির বন্ধু অমি নাম উল্লেখ করে ৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪ জন অজ্ঞাত নামা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, চিত্রনায়িকা পরীমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তার বাসার আশেপাশে নজরদারিতে রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ব্যবসায়ী নাছির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি। রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। একটি ফেসবুক স্ট্যাটাস। মুহূর্তেই তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। উদ্বেগ উৎকণ্ঠায় বিনোদন অঙ্গন। চিত্রনায়িকা পরীমনিকে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে এমন স্ট্যাটাস দেওয়ার পর রাতেই নিজ বাসায় সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন ঐ ব্যক্তির বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পরী জানান, বুধবার রাতে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। ঘটনার বিচার চেয়ে থানায় গেলেও সহযোগিতা না করে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনায় চার দিন ধরে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চেয়ে না পেয়ে ফেসবুকের শরণাপন্ন হন। যদিও তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আহম মিয়া।

পরীমনি আরও বলেন, উনার নাম নাছির ইউ আহমেদ, বোর্ড ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। আমি তাকে চিনিই না। ওই দিনই আমার সঙ্গে প্রথম দেখা হয়। সংবাদ সম্মেলনে পুরো সময় পাশে ছিলেন নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। দুঃসহ স্মৃতি কাটিয়ে যেন পরীমনি ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সবার সহযোগিতা চান তিনি।

তিনি বলেন, পরীর মুখে আপনারা যা শুনেছেন। আমিও আজ তাই শুনেছি। সে যেহেতু বিচার চেয়েছে, অবশ্যই এর বিচার হওয়া উচিত। পরীমনি আমাদের দেশের সম্পদ। ওর পাশে থাকা উচিত আমাদের সবার।

এদিকে আজ সোমবার সকালে পরীমনির অভিযোগ লিখিত আকারে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের উপকমিশনার আ স ম মাহতাবদ্দিন। পরীমনির সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হতে দেওয়া গেছে বিনোদন অঙ্গনের মানুষের। পাশে দাঁড়িয়েছেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী ভাবনাসহ আরও অনেকেই।

সূত্র : আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু