,

সোমবার আদালতে তোলা হবে সৌমেনকে

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত খুলনার ফুলতলা থানার বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন কুমার রায়কে আদালতে তোলা হবে সোমবার। পুলিশ সূত্র বলছে, দিনের যেকোনো সময় তাকে আদালতে তোলা হবে।

আদালতে তোলার পর আসামি সৌমেন স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে। তবে তার বিরুদ্ধে রিমান্ড আবদেন করা হবে কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি এখনও।

রোববার সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে দ্বিতীয় স্ত্রী দাবি করা আসমা খাতুন, তার ছয় বছর বয়সী ছেলে রবিন এবং শাকিল খান নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জনতার সহযোগিতায় সৌমেনকে পিস্তলসহ গ্রেপ্তার করে পুলিশ।

সৌমেন খুলনার ফুলতলা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে। রোববার রাতে নিহত শাকিল খানের বাবা মেজবার রহমান বাদী হয়ে সৌমেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পরে রাতেই সৌমেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধ দুটি তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ। রেঞ্জ কার্যালয় ও খুলনা পুলিশ সুপারের কার্যালয় থেকে আলাদা দুটি তদন্ত কমিটি হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খান বলেন, তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় সৌমেনকে আজ আদালতে হাজির করা হতে পারে।

এদিকে নিহত পরিবারগুলোর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন পরিবারের লোকজন। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে রোববারই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্ব-স্ব এলাকায় তাদের দাফনও সম্পন্ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য