রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রেতা নেই ওটিসি থেকে আসা ৪ কোম্পানির শেয়ারের

news-image

নিজস্ব প্রতিবেদক : ওটিসি থেকে আসা চার কোম্পানি মুন্নু ফেব্রিক্স, পেপার প্রসেসিং, বিডি মনোস্পুল পেপার এবং তমিজুদ্দিন টেক্সটাইলের শেয়ারহোল্ডাররা এখনই শেয়ার বিক্রিতে রাজি হচ্ছেন না। তারা বর্তমানের এত কম মূল্যে শেয়ার বিক্রি করে ঠকতে চান না।

কিন্তু বেশি দাম পেতে হলে কাউকে না কাউকে অন্তত একটি হলেও শেয়ার বিক্রি করতে হবে। কিন্তু নিজে শত শত বা হাজার হাজার শেয়ার থেকে ওই মাত্র একটি করে শেয়ারই অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রি করতে রাজি নন কেউ।

গতকাল ডিএসইতে মুন্নু ফেব্রিক্সের শেয়ার ১০ শতাংশ বেড়ে ১১ টাকায় কেনাবেচা হয়েছিল। আজ আরো ১০ শতাংশ বেশি অর্থাৎ ১২ টাকা ১০ পয়সা দরে কেউ একজন তার একটি শেয়ার বিক্রি করেছেন।

বাকি তিন কোম্পানি পেপার প্রসেসিং, বিডি মনোস্পুল পেপার এবং তমিজুদ্দিন টেক্সটাইলের আজ প্রথম ঘণ্টার লেনদেনে একটি শেয়ারও কেনাবেচা হয়নি।

ডিএসইতে গতকাল পেপার প্রসেসিংয়ের শেয়ার ১৭ টাকা ৬০ পয়সা, বিডি মনোস্পুল পেপারের শেয়ার ৫৫ টাকা এবং তমিজুদ্দিন টেক্সটাইলের শেয়ার ১৩ টাকা ২০ পয়সা দরে কেনাবেচা হয়েছিল।

সোমবার সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর দেখা গেছে, এই চার কোম্পানির মধ্যে মাত্র এক কোম্পানির একটি মাত্র শেয়ার কেনাবেচা হয়েছে, তাও ১০ শতাংশ বেশি দরে। শেয়ারটি ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছে।

রোববার মূল বাজারে লেনদেনে ফেরা এই চার কোম্পানির মাত্র ৫টি শেয়ার কেনাবেচা হয়েছিল। প্রতিটি শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে (১০ শতাংশ বেশিতে) কেনাবেচা হয়। অর্থাৎ গতকাল সর্বোচ্চ দরে কেনাবেচা হওয়া দরকার ছিল, ওই দরেই একটি বা দুইটি শেয়ার কেউ বিক্রি করে দর বাড়িয়ে নিয়েছিলেন।

শেয়ারবাজারে কোনো কোম্পানির শেয়ার সংখ্যা যাই হোক না কেনো, একটি মাত্র শেয়ার কেনাবেচার মাধ্যমেও নির্দিষ্ট দিনে ওই কোম্পানির শেয়ারের দর সর্বোচ্চ পরিমাণ বা সর্বনিম্ন দরে নামতে পারে।

অর্থাৎ শেয়ারের দর পরিবর্তন হতে হলে অন্তত একটি শেয়ার কাউকে বিক্রির অফার করতে হবে। কোনো ক্রেতা ঠিক ওই দরে শেয়ারটি কিনে নিলেই তবেই দর পরিবর্তন হবে।

বছরের পর বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদানে ব্যর্থতার কারণে উল্লেখিত চার কোম্পানিকে ২০০৯ সালে মূল বাজার থেকে তালিকাচ্যুত করা হয়েছিল।

তবে সাধারণ শেয়ারহোল্ডারদের দিক বিবেচনা করে তৎকালীন কমিশন এসব কোম্পানির শেয়ার ওভ্যার দ্য কাউন্টার বা ওটিসি নামক শেয়ারবাজার অংশে কেনাবেচার সুযোগ করে দেওয়া হয়। এতদিন ওই বাজারে এসব কোম্পানির শেয়ার কেনাবেচা হচ্ছিল।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে নতুন নেতৃত্ব আসার পর তারা শেয়ারবাজারের ব্যাপক সংস্কারের অংশ হিসেবে ওটিসি বাজার সংস্কারেও হাত দিয়েছে।

তাদের বিবেচনায় এ বাজারের অন্তর্ভুক্ত যেসব কোম্পানি তাদের অবস্থার উন্নতি করেছে এবং নিয়মিত এজিএম করাসহ বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারছে, তাদের মূল বাজারে ফিরে আসার সুযোগ দিচ্ছে।

এ নিয়ে বর্তমান কমিশনের সময় পাঁচটি কোম্পানি ওটিসি থেকে মূল বাজারে ফিরল। আগের কোম্পানিটি হলো- সোনালী পেপার।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু