,

সাকিবকাণ্ড নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আচরণবিধি ভাঙায় সাকিব আল হাসানকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সাকিবও সে শাস্তি মেনে নিয়েছেন। তবে এই শাস্তি কমাতে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ অব এডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এমপির স্বাক্ষরিত চিঠিতে এই আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি জমা দিয়েছে ক্লাবটি।

এর আগে, আবাহনীর বিপক্ষে সাকিবের এমন কাণ্ডে হতাশ ও বিব্রত হওয়ার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, সাকিবকাণ্ড দেশের ক্রিকেটকে লজ্জার চরম সীমায় নিয়ে গেছে। গতকাল শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে নাজমুল হাসান পাপন এক প্রতিক্রিয়ায় এমনটাই জানান।
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে ঘটনাটি এত দেশে ছড়িয়েছে যে, বেইজ্জতি চরমে পৌঁছে গেছে। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে আমাদের। সব শেষ করে দিয়েছে। যদিও আগেও ঘরোয়া লিগে বাজে কাণ্ড ঘটেছে। কিন্তু এবার একদম চরম বেইজ্জতি।’

সাকিবের এ ঘটনা বাংলাদেশের বাইরের কেউ তো এসব সমর্থন করছে না। আমাকে এত দেশ থেকে ফোন করছে যে, আমি ফোন ধরছি না। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে। এগুলোর সমাধান না হলে ঘরোয়া লিগ খেলার কারণ দেখি না বলেও তিনি উল্লেখ করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের