,

ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ অন্তত ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের পর আটক করেছে লিবিয়া।

বৃহস্পতিবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস রোববার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, তাদের দুটি উদ্ধারকারী জাহাজ এ অভিযানে অংশ নেয়। রাবারের তৈরি ডিঙিতে ওই অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসন প্রত্যাশীদের লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

চলতি বছরের মে মাস পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড ৯ হাজার ২১৬ জন অভিবাসনপ্রত্যাশীকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় উদ্ধার করে। গত বছরের একই সময়ে উদ্ধার হয়েছিল ৭ হাজার ১০০ জন।

গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলভা জোহানসনের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খালিদ মাজন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য