,

নুসরাত-নিখিলের সম্পর্ক নিয়ে যা বললেন মীর

news-image

বিনোদন ডেস্ক : এক বিবৃতিতে নিখিলের সঙ্গে তার সম্পর্ককে ‘লিভ-ইন’ নাম দেওয়ার পর থেকে অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানকে আক্রমণ করতে ব্যস্ত নেটাগরিকদের একটা বড় অংশ। এ বারে সেই দলে নাম লেখালেন সঞ্চালক, অভিনেতা মীর আফসার আলিও?

শুক্রবার তিনি একটি পোস্ট করেন ফেসবুকে। লেখেন, ‘ইউরো কাপ ২০২০-তে আজ ইটালি আর আরেকটা দেশের ম্যাচ। যে দেশে কেউ এক জন বিয়ে করেছিলেন, বা করেননি’।

শুক্রবার মধ্যরাতে ইউরো কাপে মুখোমুখি হয়েছিল ইটালি এবং তুরস্ক। সেই ম্যাচে ৩-০ গোলে জিতে যায় ইটালি। ইউরো কাপের প্রথম ম্যাচ দেখতে দেখতেই মীর এই পোস্টটি করেন। নাম না করে তিনি নুসরাতকে নিয়েই মশকরা করেছেন বলে ধারণা নেটাগরিকদের। কারণ, নুসরাত ও নিখিলের ‘বিয়ে’ হয়েছিল তুরস্কে।

সেই প্রসঙ্গেই নুসরাত বিবৃতি জারি করে জানিয়েছিলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে সেই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়। ভারতে সেই বিশেষ আইন না মানলে আইনি মতে এটি বিবাহ নয়, লিভ-ইন সম্পর্ক।’

তার মানে, তারকারাও নুসরাতকে নিয়ে ঠাট্টা, মশকরা করছেন নেটমাধ্যমে? বিবৃতি জারি করে কি আরও বিপাকে পড়লেন সাংসদ-অভিনেত্রী?

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য