,

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা’র (অনূর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ের খেলা উদ্বোধন হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বান্দ রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলো।
বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্টে বিভাগের ৬ জেলা থেকে একটি অনূর্ধ্ব-১৭ বালক দল এবং অনূর্ধ্ব-১৭ বালিকা দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী দিনে বালক গ্রুপে পিরোজপুর জেলা দলকে হারিয়ে ভোলা জেলা দল এবং বালিকা গ্রুপে ভোলা জেলা দলকে ০-৭ গোলে হারিয়ে বরিশাল জেলা দল বিজয়ী হয়।

আগামী ১৬ ফেব্রুয়ারি বালক ও বালিকা গ্রুপের দুটি করে শীর্ষ ৪ দল ফাইনালে মোকাবিলা করবে। চ্যাম্পিয়ন দুটি দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নেবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের