,

পটুয়াখালীতে আইনজীবী সমিতির মানববন্ধন

news-image

পটুয়াখালী প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা আদালতের সকল কার্যক্রম চালু করার দাবিতে জেলা আইনজীবী সমিতির আয়োজনে পটুয়াখালীর গলাচিপায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আইনজীবী ও আইনজীবী সহকারিরা (মুহরি) অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট আ. খালেক মিয়া, মো. মোখলেছুর রহমান (খোকন), মো. শামীম মিয়া, মো. সিদ্দিকুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. মামুন খান ও মো. আল আমিন।
বক্তারা বলেন, ‘ভার্চুয়াল নয়, স্বাস্থ্যবিধি মেনে আদালতের সকল কার্যক্রম নিয়মিত করতে হবে। ভার্চুয়ালের জন্য আইনজীবীরাসহ আইনি সহায়তা প্রাপ্ত সাধারণ মানুষরাও বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন।’ এছাড়াও আইনজীবীরা অবিলম্বে আদালতের কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চালু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য