,

ফুটবল জীবন কি শেষ হয়ে গেল এরিকসেনের?

news-image

অনলাইন ডেস্ক : হৃদরোগ বিশেষজ্ঞের মতে ক্রিশ্চিয়ান এরিকসেন আর ফুটবল খেলতে পারবেন না। হৃদরোগে আক্রান্ত হয়ে থাকলে ইতালিতে ইন্টার মিলানের হয়েও আর খেলার সম্ভবনা নেই তার। এর আগে কোনও দিন হৃদরোগের কোনও সমস্যা ধরা পড়েনি এরিকসেনের।

শনিবার রাতে ফিনল্যান্ড বনাম ডেনমার্কের ম্যাচে হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান এরিকসেন। মাঠের মধ্যে ১০ মিনিট চিকিৎসা করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জ্ঞান ফিরলেও কী কারণে তিনি পড়ে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে হৃদরোগের কোনও সমস্যার কারণে এমন ঘটেছিল। মাঠের মধ্যেই তাকে সিপিআর দিয়েছিলেন ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়ের।

হৃদরোগের সমস্যা থাকলে ইতালির আইন অনুযায়ী ফুটবল খেলা নিষিদ্ধ। মিলানের হয়ে খেলেন এরিকসেন। হৃদরোগের কোনও সমস্যা ধরা পড়লে ইতালিতে তার পক্ষে আর খেলা সম্ভব নয়।
হৃদরোগ বিশেষজ্ঞ স্কট মারে এক সাক্ষাৎকারে বলেন, “তার ফুটবল ক্যারিয়ার শেষ বলেই মনে হচ্ছে। ইতালির আইন অনুযায়ী কোনও খেলোয়াড়ের হৃদরোগ থাকলে তাকে খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না।”

মারের মতে ইসিজি করার পরেই পরিষ্কার হবে কী কারণে এরিকসেনের এমন হয়েছিল। তবে ১১ বছরের ফুটবল ক্যারিয়ারে হৃদরোগের কোনও সমস্যা ছিল না তার। হঠাৎ কেন এমন হল তা জানার জন্য উদগ্রীব ফুটবল বিশ্ব।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের