,

স্ত্রী-সন্তান ও এক যুবককে গুলি করে হত্যা, এএসআই আটক

news-image

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ায় প্রকাশ্যে স্ত্রী-ছেলে ও এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে । আজ রবিবার সকালে কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে ‍পুলিশ। তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত। তবে কী কারণে এ হত্যা করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে সে পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে কাছ থেকে গুলি করা হয়। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিলে হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে।
এছাড়া আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার তিনজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম জানান, তিনজনকে গুলি করা হয়েছে। অভিযুক্ত এএসআই সৌমেনকে আমরা আটক করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক তথ্য জানাতে পারবো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য