,

সাকিব ৩ ম্যাচ নিষিদ্ধ, ৫ লাখ টাকা জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে অশোভন আচরণের দায়ে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান লেভেল ৩ পর্যায়ের অসদাচরণ করেছেন, তাও দু’বার। তাই তার ওপর নেমে এসেছে এ শাস্তি। নিয়মানুযায়ী এ পর্যায়ের অসদাচরণ একবার করলে শাস্তির বিধান আছে। সেটা হতে পারে এক ম্যাচ থেকে দুই ম্যাচ, জরিমানা হবে কমপক্ষে ২৫ হাজার টাকা। কিন্তু একই ম্যাচে দ্বিতীয়বার করা হলে শাস্তির পরিমাণ দাঁড়াবে দুই থেকে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা আর কমপক্ষে ২৫ হাজার টাকা। এক্ষেত্রে সাকিব পেয়েছেন সবচেয়ে কম শাস্তিটাই। প্রথম অসদাচরণের জন্য পেয়েছেন এক আর দ্বিতীয়টার জন্যে দুই, সর্বমোট তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।
যদিও প্রথমে গণমাধ্যমে মোহামেডান কর্মকর্তা জানিয়েছিলেন শাস্তির মাত্রাটা চার ম্যাচের। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণায় জানা গেল শাস্তির মাত্রাটা এক ম্যাচ কম।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা