,

ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ ও পিসিআর ল্যাবের দাবিতে মানববন্ধন

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ ও পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১২ জুন) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার মাইকেল মধুসূদন অঞ্চল। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় সমন্বয়ক একরামুল হক লিকু, সম্প্রীতি বাংলাদেশ ঝিনাইদহের আহ্বায়ক
এম সাইফুল মাবুদ, সাংস্কৃতিক কর্মী তাহেরা বেগম জলি, পারভেজ ইমাম আজাদ, জামাল হোসেন, মাসুদ বিশ্বাস, মিরাজ জামান রাজসহ অন্যান্যরা।

কর্মসূচী থেকে বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্ত মুমূর্ষ রোগিদের সুচিকিৎসার জন্য
জেলায় আইসিইউ নেই। তাদের পাঠাতে হচ্ছে পার্শ্ববর্তী জেলাসহ ঢাকাতে। জেলার মানুষের কথা চিন্তা করে দ্রুতই পিসিআর ল্যাব ও
আইসিইউ স্থাপনের দাবি জানান বক্তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য