,

এশিয়া ব্যাংকের চুরির ৬ লাখ টাকা উদ্ধার

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজারে ‘ব্যাংক এশিয়া এজেন্ট’ শাখার চুরি যাওয়া ৬ লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছে। শনিবারে গভীর রাতে ফকির বাজার এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক শাখার ১ শত গজ পূর্বদিকে উঁচু জমিতে গর্তের মাঝে পলিথিন মোড়ানো অবস্থায় ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, এসআই জামাল, ইউপি দফাদার শাহজাহান, ঔষধ ব্যবসায়ী ইউসুফ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উদ্ধার অভিযান ও তল্লাশীকালে দফাদার শাহজাহান নিজ হাতে টাকাগুলো পরিত্যক্ত অবস্থায় একটি ঝোঁপের মধ্য থেকে উদ্ধার করে। তিনি বলেন, চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা হবে।

গত ৯ জুন বুধবার রাতের কোন এক সময় ব্যাংকের টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙে চোরচক্র ভিতরে ঢুকে নগদ ৬ লক্ষ টাকা নিয়ে যায়। এছাড়া গ্রাহকের বিদ্যুৎ বিলের অর্থসহ সিসি ক্যামেরা ও সিসি ক্যামেরার ডিভিআর মেশিনও চোরচক্র খুলে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬