,

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান গাদ্দাফির ছেলে

news-image

অনলাইন ডেস্ক : লিবিয়ার সামনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি। তার এক সহযোগীর সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস।

২০১১ সালে লিবিয়ার একটি মরুভূমিতে আটক হওয়ার পর সাইফকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বাবার মৃত্যুর পর ২০১৫ সালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। কিন্তু বছর দুই পর ছাড়া পেয়ে জিন্টানের উত্তর-পশ্চিম অঞ্চলে নিজেকে লুকিয়ে রাখেন তিনি।

দ্য টাইমসের সঙ্গে আলাপকালে সাইফের ওই সহযোগী বলেন, তিনি খুব দ্রুত প্রকাশ্য জীবনে ফিরে নির্বাচনের ব্যাপারে বিবৃতি দেবেন।
তার সহযোগীরা জানান, সাইফ বিদেশি কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, যাতে তাদের সমর্থন নিয়ে রাজনীতিতে ফিরতে পারেন। এর আগে গাদ্দাফি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থেকে শুরু করে সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসন এবং অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী নেতা জর্জ হায়দারের সমর্থন অর্জন করেন।

দ্য টাইমসের খবরে বলা হয়েছে, লিবিয়ায় আগামী ২৪ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। গাদ্দাফির ছেলে মনোনয়ন চাইলেও নির্বাচনী আইনে বাধার মুখে পড়তে পারেন। তার রাজনৈতিক জীবনে ফেরা রীতিমতো জটিল একটি ব্যাপার হবে। কারণ, লিবিয়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার নামে ওয়ারেন্ট রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য