,

নির্দেশনা অমান্য করে বাইক নিয়ে যেতে বাধা দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মারধর

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে যানজটের মধ্যে নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মারধর করেছে এক যুবক। এসময় সে নিজেকে ছাত্রলীগ নেতা বলেও দম্ভ প্রকাশ করেন। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। মারধরের শিকার ট্রাফিক সার্জেন্টের নাম মোহাম্মদ জসিম উদ্দিন।

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রলীগ নেতা সৌরভ সিলেটের টুকেরবাজারের পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দান ও মারধরের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চৌহাট্টা মোড়ের চারদিকের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট কমাতে দুইপাশের রাস্তা বন্ধ করে অন্য দুইটি খুলে দেন দায়িত্বরত সার্জেন্ট জসিম উদ্দিন। এসময় ট্রাফিকের নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে সামনে এগুতে চান সৌরভ। ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন তাতে বাধা দিলে সৌরভ মোটরসাইকেল থেকে নেমে চড়াও হয়। একপর্যায়ে নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সার্জেন্ট জসিমকে মারধর করে।
কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, সরকারি কাজে বাধা দান ও মারধরের ঘটনায় সৌরভের বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্ট জসিম মামলা করেছেন। ওই মামলায় সৌরভকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য