,

পদ্মায় জেলের জালে সাড়ে ২২ কেজির কাতল

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২২ কেজি ৫০০ গ্রাম।

বৃহস্পতিবার সকালে দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় জেলে কাদের চালাক হলদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটিকে পাড়ে আনলে এক নজর দেখতে ভীড় করেন স্থানীয়রা।

মাছটিকে ধরার পর পানিতে জিইয়ে রেখেছিলেন জেলে।

দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের সত্তাধিকার চান্দু মোল্লা জানান, সকালে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে জেলে কাদের চালাক হলদার।

এ সময় তার জালে এই কাতল মাছটি ধরা পড়ে। পরে দুলাল মন্ডলের আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেন মাছ চান্দু মোল্লা। পরে মাছটিকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য