,

৫ যুগের ১০ সেরা ক্রিকেটারকে বেছে নেবে আইসিসি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালকে স্মরণীয় করে রাখতে অভিনব পন্থা নিল আইসিসি। ৫ যুগের ১০ জন সেরা ক্রিকেটারকে স্থান দেওয়া হবে আইসিসি’র হল অব ফেমে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা।

টেস্ট ক্রিকেটে ছাপ রেখে যাওয়া ১০ কিংবদন্তি এই তালিকায় স্থান পাবেন বলে জানিয়েছে আইসিসি। হল অব ফেমে ইতিমধ্যে ৯৩ জন ক্রিকেটারের নাম রয়েছে। ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন সেই তালিকায় যুক্ত হবেন আরও ১০ জন।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিয়ফ অ্যালারডিস বলেন, ‘আমাদের সৌভাগ্য যে ১০ জন কিংবদন্তিকে এক সঙ্গে হল অব ফেমে যুক্ত করতে পারছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনই তা করা হবে।’
অ্যালারডিক বলেন, ক্রিকেটের দীর্ঘ ইতিহাসকে উদযাপন করছি আমরা। সেই খেলার সেরাদের সম্মান জানানোর থেকে ভাল আর কী হতে পারে। আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন তারা।

ক্রিকেটকে ৫টি যুগে ভাগ করা হয়েছে। ১৯১৮ সালের আগে আদিম ক্রিকেট যুগ। ১৯১৮ থেকে ১৯৪৫ অবধি যুদ্ধের সময় ক্রিকেট যুগ। ১৯৪৬ থেকে ১৯৭০ অবধি যুদ্ধ পরবর্তী ক্রিকেট যুগ। ১৯৭১ থেকে ১৯৯৫ অবধি ওডিআই যুগ। ১৯৯৬ থেকে ২০১৬ অবধি আধুনিক যুগ। ভোটের মাধ্যমে এই কিংবদন্তিদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের