,

সাতক্ষীরায় আবার ও লকডাউন বাড়ল এক সপ্তাহ

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার ৫০ শতাংশের উপরে থাকায় ১৭ জুন পর্যন্ত আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনায় ৪৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। শনাক্ত হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ থেকে নেমে দশমিক ৫২ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৫ জন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ২৩৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৯ জন।

এদিকে সরেজমিন দেখা গেছে, সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশ সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। তবুও হাট-বাজারে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য