,

আমাদের টিকা কবে দেবে সেটা কেউই বলে না : পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অনেক দেশের কাছে আমরা টিকা চেয়েছি। সবাই আমাদের বলে টিকা দেবে, তবে কবে দেবে সেটা বলে না। বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

এসময় ড. মোমেন বলেন, করোনা প্রতিরোধে আমরা নানা দেশের কাছেই টিকা চেয়েছি। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রেজেনেকার টিকা চেয়েছি। তবে আমরা যুক্তরাষ্ট্রের রাডার স্কেলে নেই। যেসব দেশে করোনায় বেশি মারা গেছে, তাদের যুক্তরাষ্ট্র টিকায় অগ্রাধিকার দিচ্ছে। তবে আমাদের মারা গেছে মাত্র ১২ হাজার। তাদের চোখে এটা খুবই কম।

তিনি আরও বলেন, দেশে করোনা টিকার যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। যেসব কোম্পানির সক্ষমতা আছে, পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে তারা উৎপাদনে যেতে পারে। উৎপাদনে সফল হলে পরবর্তীতে আমরা নিজেরাই টিকা রপ্তানি করতে পারবো।
ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য