শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই প্রথম এক হলেন তৌসিফ ও জোভান

news-image

অনলাইন ডেস্ক : তারকা নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবং সময়ের দুই জনপ্রিয় টিভি নায়ক তৌসিফ ও জোভান। এবারই প্রথম তারা এক হলেন। জানা গেছে, একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে আরিয়ান নির্মাণ করছেন বিশেষ নাটক ‘কেউ কারো নয়’। এর প্রধান দুই নায়ক চরিত্রে অভিনয় করছেন তৌসিফ ও জোভান। তাহলে নায়িকা কে?

এমন প্রশ্নের জবাবে আরিয়ানের কণ্ঠে রহস্য। তিনি বললেন, গল্পটা ত্রিভুজ প্রেমের। তাই দুই নায়কের বিপরীতে একজন নায়িকা তো থকছেই। তবে সেই নামটি আমরা এখনই প্রকাশ করতে চাইছি না। কারণ বিষয়টি দর্শকদের জন্য বড় চমক হিসেবে ধরে রাখতে চাই। এটুকু বলছি, সেই নায়িকা বা প্রেমিকা বেশ জনপ্রিয় তারকা বটে।

সিএমভি’র ব্যানারে নির্মিতব্য এই বিশেষ নাটকটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। ‘কেউ কারো নয়’ এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন মিজানুর রহমান আরিয়ান নিজেই।
‘কেউ কারো নয়’ নাটকের বিশেষত্ব বলতে গিয়ে আরিয়ান বলেন, সত্যিকার অর্থে লাভ ট্রায়েঙ্গেল বলতে যা বোঝায়, সেটা আমাদের এখানে এখন আর খুব একটা হয় না। কারণ এই ত্রিভুজ গল্পের কাস্টিং হতে হয় কাছাকাছি মাপের শিল্পী। মানে তিনজনকেই হতে হয় সমবয়সী, সমান জনপ্রিয় এবং সমান অভিনয় করার ক্ষমতা। ফলে একসঙ্গে এমন তিনজনকে পাওয়া বেশ কঠিন এখানে। সেই অভাব বা আক্ষেপ থেকেই আমি এই কাজটি করছি। চেষ্টা করেছি সত্যিকারের লাভ ট্রায়েঙ্গেল নির্মাণ করার

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা