,

জেরুজালেমের মুসলিম এলাকায় ইসরায়েলিদের মিছিলের অনুমতি, হামাসের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলের বিদায়ী সরকার বলেছে পুলিশ অনুমোদন করলে আগামী সপ্তাহে জেরুজালেমের পুরনো শহরের মধ্যে দিয়ে ইসরায়েলি জাতীয়তাবাদীদের পতাকা মিছিল যেতে পারবে।

এই মিছিল হবার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার। কিন্তু শহরের মুসলিম এলাকা দিয়ে এই মিছিল নেয়ার নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে ইসরায়েলি পুলিশ মিছিলের প্রস্তাবিত রুট প্রত্যাখ্যান করায় উদ্যোক্তারা মিছিলের আয়োজন বাতিল করে দেয়।

ফিলিস্তিনিরা এই মিছিলকে উস্কানিমূলক বলে মনে করছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হুঁশিয়ারি দিয়েছে, যে এই মিছিলের অনুমতি দেয়া হলে গাযায় আবার নতুন দফা সংঘাত শুরু হতে পারে।

গত মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে এগারো দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে গাযায় প্রাণ হারিয়েছিল অন্তত ২৫৬জন মানুষ এবং ইসরায়েলে মারা যায় ১৩জন।

ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পটভূমিতে পূর্ব জেরুজালেমে পুরনো শহরের যে স্থানটি মুসলিম ও ইহুদী দুই সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র – সেখানে এই উত্তেজনা চরম সহিংসতায় রূপ নেয় ১০ মে। সেদিনই ওই মিছিল যাবার কথা ছিল পুরোন শহরের মুসলিম পাড়া দিয়ে। শেষ মুহূর্তে ইসরায়েলি কর্তৃপক্ষ মিছিলের পথ ঘুরিয়ে দেয় এবং তা শেষ পর্যন্ত বাতিল করা হয়।

গতকাল মঙ্গলবার ইসরায়েল মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ১৫ জুন এই পতাকা মিছিল করার অনুমতি দেয়া হচ্ছে। তবে “এই মিছিল কীভাবে হবে সেটা মিছিলের উদ্যোক্তারা পুলিশের সাথে কথা বলে ঠিক করবেন”। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য