,

ঝালমুড়ি খাওয়াতে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে ৪ যুবক গ্রেফতার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকায় ঝালমুড়ি খাওয়াতে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই বন্দর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল- নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় (চিটাগাং রোড) এলাকার মো. টিটু হোসেনের ছেলে মো. সিফাত (১৮), বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার আব্দুল মান্নান সরদারের ছেলে সিফাত হোসেন (২১), বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার আলাউদ্দিনের ছেলে সাকিব হোসেন (২৪) ও একই এলাকার মৃত. বাহাউদ্দিনের ছেলে মো. নাঈম (২৪)।

মামলা সূত্রে জানা গেছে, মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক হয় দুই বান্ধবীর সঙ্গে মো. সিফাত ও সিফাত হোসেনের। ৮ জুন বিকেলে নবীগঞ্জস্থ কদমরসুল মাজার দেখার জন্য দুই বান্ধবী বাসা থেকে বের হয়। সন্ধ্যার সময় নবীগঞ্জ খেয়াঘাটে আসামি ৫ জনের সঙ্গে দেখা হয়। পরে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে সাকিবের বাসায় নিয়ে যায়। সেখানে দুই বান্ধবীকে মো. সিফাত ও সিফাত হোসেন ধর্ষণ করে এবং সাকিব, নাঈম ও শাকিল বাহিরে পাহারায় ছিল।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ধর্ষণের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য