,

রংপুরে ব্র্যাক অফিস থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জে ব্র্যাক অফিস থেকে হাফিজা বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে ।বুধবার দুপুরে উপজেলার দামোদরপুরে ব্র্যাকের শাখা অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ব্র্যাকের ওই শাখা অফিসের কর্মী নূর আলমের সঙ্গে ২০১০ সালে হাফিজা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে প্রথম সন্তান (নাহিদ) জন্ম নেয়ার সাড়ে ৮ মাস পর সে মারা যায়। তখন থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন হাফিজা বেগম। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে স্বামীকে খুঁজতে তার কর্মস্থলে আসে হাফিজা বেগম। এ সময় সেখানে কেউ ছিল না। পরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুঁলে থাকতে দেখে পুলিশে খবর দেয় অফিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ। তিনি জানান, ঘটনাস্থল থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য