,

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৫৯.৩৪ শতাংশ

news-image

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ করোনা শনাক্তের হার।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও চারজন মারা গেছেন।

এরা হলেন- শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামের কালাচাঁদের ছেলে সামাদ শেখ (৫৫), সাতক্ষীরা সদরের রাজারবাগ এলাকার নজিব আলী মিস্ত্রি (৭০), আখড়াখোলা গ্রামের মিজানুর রহমান (৫০) ও শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের তলেন বক্স (৮০)।

এদিকে বুধবার (০৯ জুন) পর্যন্ত জেলায় ২ হাজার ৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। দিন দিন করোনার উর্ধ্বগতি হচ্ছে সাতক্ষীরায়। গত শনিবার (০৫ জুন) থেকে জেলাব্যাপী কঠোর লকডাউন চলছে। লকডাউনের ফলে করোনা পরিস্থিতি কমছে কিনা সেটি জানা যাবে ১৪ দিন পর।

অপরদিকে এমন পরিস্থিতিতে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশি। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানি-রফতানি কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য