,

ধর্ম প্রতিমন্ত্রীর কাছে আসন্ন হজের বিষয়ে কোনো বার্তা নেই

news-image

অনলাইন ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কি-না সে ব্যাপারে তার কাছে কোনো মেসেজ (বার্তা) নেই। সৌদি বাদশাহ’র পক্ষ থেকে এ বিষয়ে কোনো মেসেজ বা চিঠিও আসেনি। এ ধরনের কোনো চিঠি বা মেসেজ পেলে গণমাধ্যমকর্মীদের কাছে তা বিস্তারিত তুলে ধরা হবে। সুতরাং এ মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না।

তিনি বলেন, হজ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু সেগুলো মিথ্যা ও বানোয়াট। তবে কোনো সুযোগ এলে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং সরকারপ্রধান ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুজিববর্ষে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। সেই প্রকল্পের আওতায় আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের