,

টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। যেখানে টাইগারদের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও এই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার এক মাস আগেই সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

এই দলটা শুধু বাংলাদেশ সফরের জন্য নয়, আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যও একই দল দিয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে রয়েছে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ।

এই দুই সিরিজের জন্য অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ২৯ সদস্যের দল করা হয়েছে।
২৯ সদস্যে দলে যারা আছেন:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, মইজিজ হ্যানরিক্স, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডেরমট, রিলে ম্যারেদিথ, জশ পিলিফ, জে রিচার্ডসন, কেইন রিচার্ডসন, তানভির সাঙ্গা, ডি আর্চি শর্ত, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, আন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য