,

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের স্থগিত ফাইনাল পরীক্ষা শুরু ২৪ জুন

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষা আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, সকাল ১১ টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না।

এছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য