,

নিখোঁজের ১৭ ঘণ্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর ফাতেমা নামের তিন বছরের এক শিশুর লাশ থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে শিশুটিকে তার বাড়ির পাশের বারাসিয়া নদী থেকে উদ্ধার করা হয়। মৃত শিশু ফাতেমা আলফাডাঙ্গা সদর উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের ফায়েক মোল্যার মেয়ে।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (৮ জুন) দুপুরে পরিবারের অজান্তে শিশু ফাতেমা নিখোঁজ হয়। স্থানীয় নদী ও আশপাশে খুঁজেও ফাতেমাকে উদ্ধার করা যায়নি। বিকেলে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একদল কর্মী বারাসিয়া নদীতে তল্লাশি চালায়। কিন্তু তারা ফাতেমার কোনও সন্ধান পায়নি। সন্ধ্যায় খুলনা থেকে ডুবরির একটি দল নদীতে তল্লাশি চালায়।

জানা যায়, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে তল্লাশি করেও ফাতেমাকে উদ্ধার করা যায়নি। বুধবার সকালে নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্বজনেরা উদ্ধার করে। শিশু ফাতেমার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য