,

নিখিলকে বিয়েই করিনি, বিস্ফোরক দাবি নুসরাতের

news-image

অনলাইন ডেস্ক : টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈন। তবে বিষয়টি নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন নুসরাত। এদিকে, তিনি গর্ভবতী বলেও খবর প্রকাশিত হয়েছে। নুসরাত কেন নিখিলের সঙ্গে বিয়ে ভাঙছেন না- তা নিয়েও অনেকে কথা শুনিয়েছেন। এবার নীরবতা ভাঙলেন নুসরাত। তিনি জানিয়েছেন, নিখিলকে বিয়েই করেননি তিনি। তাই বিচ্ছেদের প্রশ্নই উঠে না।

২০১৯ সালে তুরস্কে বিয়ে হয়েছিল নিখিল-নুসরাতের। সেই প্রসঙ্গ টেনে নুসরাত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়।

বুধবার একটি বিবৃতি জারি করে নিজের যুক্তি প্রকাশ্যে এনে নুসরাত বলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না’।
ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরাত আরও লিখেছেন, ‘যে নারী সব শুনেও নীরব থাকেন, এ রকম পরিচয়ে পরিচিত হব না আমি’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য