,

প্রতিটি দেশের উচিত ফেসবুক-টুইটার বন্ধ করা: ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : দেশে দেশে টুইটার ও ফেসবুক বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বিবৃতিতে টুইটার ও ফেসবুক বন্ধ করে দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

তিনি আরও জানান, তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখনই ফেসবুক-টুইটার নিষিদ্ধ করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি। কারণ, ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ তাকে নিয়মিত ফোন করতেন। তিনি হোয়াইট হাউসে আসতেন। তার প্রশংসা করতেন।

ইতোমধ্যে টুইটার বন্ধ করে দিয়েছে নাইজেরিয়া সরকার। দেশটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এ ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশগুলোর উচিত নাইজেরিয়াকে অনুসরণ করা।
নাইজেরিয়াকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, দেশটির প্রেসিডেন্টের টুইট মুছে দেওয়ার পর তারা সে দেশে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিকে নিষিদ্ধ করেছে। অন্য সব দেশেরও উচিত টুইটারের পাশাপাশি ফেসবুককে নিষিদ্ধ করা।

বিবৃতিতে ট্রাম্প বলেন, এসব মাধ্যমে মুক্তভাবে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এসব মাধ্যম আপাতত বন্ধ রাখলে অন্যরা এগিয়ে আসবে। নতুন সব যোগাযোগের মাধ্যম প্রতিযোগিতা করতে এগিয়ে আসতে পারবে বলে মনে করেন তিনি।

টুইটারে ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুকে তার নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য